দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নারী হত্যার অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার ওকিনাওয়ায় কারফিউ

নারী হত্যার অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার

জাপানের ওকিনাওয়ায় এক নারীকে হত্যার অভিযোগে এক মার্কিন মেরিন সেনা গ্রেপ্তারের পর সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর এক মাসের জন্য সান্ধ্যকালীন কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে সেনাসদস্যদের মদ্যপানেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শৃঙ্খলা ও আচরণবিধি নিয়ে বিশেষ প্রশিক্ষণও বাধ্যতামূলক করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া মেরিন সেনার নাম ল্যান্স কর্পোরাল ডেভিন জ্যাকব ব্যালার্ড। অভিযোগ অনুযায়ী, গত ৩ অক্টোবর ওকিনাওয়ার রাজধানী নাহার একটি হোটেলে ৩৯ বছর বয়সী অ্যানা ইয়াগিকে হত্যা করে তার মানিব্যাগ ও ব্যাকপ্যাক নিয়ে যান তিনি। তবে জাপানের পুলিশ জানিয়েছে, ব্যালার্ড তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন,লোকসানি চিনি কলকে লাভজনক করতে বায়োপ্রোডাক্ট তৈরির উদ্যোগ

 ঘটনার পর ওকিনাওয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অসন্তোষও নতুন করে সামনে এসেছে। তাইওয়ান ও চীনের কাছাকাছি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপপুঞ্জে বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের মধ্যে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের কারণে শব্দদূষণ, বিমান দুর্ঘটনার ঝুঁকি এবং সেনাসদস্যদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড। ৬ অক্টোবর এক বিবৃতিতে লেফটেন্যান্ট জেনারেল বেনজামিন ওয়াটসন বলেন, স্থানীয়দের সঙ্গে মার্কিন সেনাসদস্যদের আচরণ তাদের প্রতি আস্থা বাড়াতে বা কমাতে পারে। তার মতে, আস্থার সংকট তৈরি হলে তা সামরিক জোট এবং আঞ্চলিক নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে। ঘটনার পর নতুন করে জারি করা বিধিনিষেধ ও প্রশিক্ষণের মাধ্যমে মার্কিন সেনাদের শৃঙ্খলা এবং স্থানীয় জনগণের সঙ্গে আচরণে আরও সতর্কতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয় : হত্যা কারফিউ ওকিনাওয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নারী হত্যার অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার ওকিনাওয়ায় কারফিউ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x