দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মরিয়ম খাতুনের মৃত্যু সাবেক এমপি গাজী নজরুলের জামিন নাকচ

সাবেক এমপি গাজী নজরুলের জামিন নাকচ

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে।বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মাহাবুবুর রহমান।শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, মামলার বাদী ও মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিপক্ষের সমঝোতা হয়েছে। বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানানো হয়।তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনের আবেদন করা হয়েছিল। সেদিন আদালত মাকছুদা ইসলামকে জামিন দিলেও নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেন।

আরও  পড়ুন, নিষিদ্ধ দলের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলবে: ডিবি

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়ম খাতুনের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলা হওয়ার পরদিন নজরুলের চার দিন এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।পরবর্তীতে নজরুল ইসলামের আরও এক দফা রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।এদিকে মামলার অপর আসামি ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তার জামিন আবেদনের শুনানিও আদালতে হওয়ার কথা রয়েছে।মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ ও মামলায় আনা অভিযোগের বিষয়ে আরও তথ্য উঠে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয় : জামিন নাকচ এমপি গাজী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মরিয়ম খাতুনের মৃত্যু সাবেক এমপি গাজী নজরুলের জামিন নাকচ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x