দৈনিক সংবাদ দিগন্ত

নীল শাড়িতে পরীমণি

নীল শাড়িতে পরীমণি
পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির মন ভালো নেই। শরতের আকাশ দেখা কিংবা কাশবনে ঘুরতে যাওয়ার ইচ্ছা পূরণ হয়নি তার। তাই প্রিয় লেখক হুমায়ূন আহমেদের বই ‘তন্দ্রাবিলাস’কে সঙ্গী করেই যেন সেই আক্ষেপ কাটানোর চেষ্টা করছেন অভিনেত্রী।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। ছবিতে নীল রঙের শাড়িতে মোহনীয় সাজে দেখা গেছে তাকে। পরিপাটি করে খোঁপা করা চুল, মুখে মৃদু হাসি সব মিলিয়ে ভিন্ন এক আবহে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।ছবিগুলোতে তার হাতে দেখা যায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘তন্দ্রাবিলাস’ বইটি। কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো পাতা উল্টাতে উল্টাতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পরীমণি।ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

আরও  পড়ুন, ‘অকারণ’-এ হিমি

পরীমণির এমন পোস্ট প্রকাশের পর তার ভক্ত ও অনুসারীরা নানা মন্তব্য করছেন। অনেকেই তার সাজ ও ছবির প্রশংসা করেছেন। পাশাপাশি হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করে তার সময় কাটানোর বিষয়টিও নজর কেড়েছে ভক্তদের।এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নতুন ওয়েব ফিকশনে অভিনয় করেছেন তিনি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার একই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে।নতুন এই ফিকশনে পরীমণির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। ফলে ব্যক্তিজীবনের নানা মুহূর্তের পাশাপাশি নতুন কাজ নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

বিষয় : পরীমণি নীল শাড়ি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নীল শাড়িতে পরীমণি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
নীল শাড়িতে পরীমণি
0:00 0:00
1.0x