গত ৪ অক্টোবর ছিল এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। বিশেষ দিনটি এবারও কোনো আনুষ্ঠানিকতা কিংবা অবসর দিয়ে নয়, বরং কাজের ব্যস্ততার মধ্যেই কাটিয়েছেন তিনি। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় নির্মিত ‘অকারণ’ নাটকের শুটিংয়ে জন্মদিনেও ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী।নাটকটিতে হিমি অভিনয় করছেন তনু চরিত্রে। তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিলয় আলমগীর। জন্মদিনে শুটিং প্রসঙ্গে হিমি বলেন, কাজের কারণে জন্মদিনেও শুটিং করতে হয়েছে। তবে নাটকটির গল্প ও চরিত্র নিয়ে তিনি বেশ আশাবাদী।হিমি জানান, ‘অকারণ’ নাটকের গল্পে প্রাত্যহিক জীবনের নানা বাঁক ও বাস্তবতার চিত্র উঠে এসেছে। রাজধানীর মতিঝিলের কলোনি, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। বৈচিত্র্যময় লোকেশন নাটকটিকে দর্শকের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন, আন্তর্জাতিক অঙ্গনে আরও এক সাফল্য পেল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’
নিজের চরিত্র প্রসঙ্গে হিমি বলেন, চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে তিনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন। পাশাপাশি জন্মদিনে ভক্ত, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।হিমি তার মিডিয়া পরিবার ও নিজের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে মা-বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, পরিবারের শৃঙ্খলিত পরিবেশ তাকে সুন্দরভাবে বেড়ে উঠতে সহায়তা করেছে।এদিকে, এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে হিমি অভিনীত মহিন খান পরিচালিত একক নাটক ‘কঞ্জুস প্রবাসী’। নাটকটিতেও তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিলয় আলমগীর। ফলে একই জুটির দুটি নাটক নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন