দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইলিশ রক্ষায় মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার থেকে

ইলিশ রক্ষায় মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা বন্ধ রাখতে মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫৪ হাজার। তাদের মধ্যে ৪২ হাজার ১৫০ জেলে পরিবারকে নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে। এ জন্য মোট ১৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে। তবে নিবন্ধিত ১১ হাজার ৮৫০ জেলে এখনো এ সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত হননি।

আরও  পড়ুন, ময়মনসিংহে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

 পর্যায়ক্রমে তাদের খাদ্য সহায়তার আওতায় আনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।জেলেরা জানান, নদীতে মাছ ধরা বন্ধ থাকায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে যায়। তাই প্রকৃত জেলেদের সঠিক তালিকা তৈরি করে দ্রুত সরকারি খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নদীতে অভিযান চালানো হবে। এ সময়ে জেলেদের ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। এরপরও কেউ আইন অমান্য করে নদীতে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হলে ইলিশের প্রজনন ও সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ।

বিষয় : ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা শুরু জাটকা সংরক্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইলিশ রক্ষায় মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার থেকে

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x