দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে সংযোগ হুক মেরামত করে পৌনে ১১টার দিকে ট্রেনটি নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জের উদ্দেশে আবার ছেড়ে যায়।গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস কাওরাইদ-মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ দুই বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও  পড়ুন, ইসলামী ব্যাংকের গাজীপুর বাজার এজেন্ট আউটলেটের নতুন পরিচালক মনিরুজ্জামান সরকার

বিষয়টি বুঝতে পেরে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির সংযোগ হুক মেরামতের কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে এবং নির্ধারিত গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।ঘটনার কারণ ও সংযোগ হুক ভেঙে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিষয় : বগি বিচ্ছিন্ন চলন্ত তিস্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x