দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংকের গাজীপুর বাজার এজেন্ট আউটলেটের নতুন পরিচালক মনিরুজ্জামান সরকার

এজেন্ট আউটলেটের নতুন পরিচালক মনিরুজ্জামান সরকার

শরীআহভিত্তিক ও সুদমুক্ত ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়। ইসলামী শরীআহর নীতিমালা অনুসরণ করে আধুনিক ও সুদমুক্ত ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গাজীপুর বাজার এজেন্ট আউটলেটের নবনিযুক্ত পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মনিরুজ্জামান সরকার। দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে ফুল ও মালা দিয়ে বরণ করে নিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যাংকের সম্মানিত গ্রাহকরা।সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর বাজারের ফরিদ উদ্দিন সুপার মার্কেটের ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট আউটলেটে আয়োজিত এক সুধী সমাবেশে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে এজেন্ট আউটলেটের প্রোপ্রাইটর মো. আইয়ুব আলীর উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা নবনিযুক্ত পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান সরকারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক লেনদেনের ব্যবস্থা নয়; বরং শরীআহর নীতিমালা অনুসরণ করে ন্যায়সংগত ও কল্যাণমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের মধ্যে ইসলামী ব্যাংকিং সম্পর্কে আস্থা ও সচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।জানা যায়, গাজীপুর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের ব্যবস্থাপনা কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা নুরুল ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন আফজাল হোসাইন। পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মনিরুজ্জামান সরকার এবং প্রোপ্রাইটর হিসেবে দায়িত্ব পালন করছেন

আরও  পড়ুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ

 মো. আইয়ুব আলী।নবনিযুক্ত পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান সরকার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল হকের সুযোগ্য সন্তান এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি তোফাজ্জল হোসেনের ভাতিজা। স্থানীয়ভাবে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজন পরিচিত ব্যক্তি।সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এজেন্ট আউটলেটের প্রোপ্রাইটর মো. আইয়ুব আলী। তিনি পবিত্র কুরআনের সূরা আল-বাকারার ২৭৫ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহ তা‘আলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।”তিনি বলেন, ইসলামী ব্যাংকিংয়ের মূল লক্ষ্য হলো শরীআহর নীতিমালা অনুসরণ করে মানুষের আর্থিক কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা করা। এ ধরনের ব্যাংকিং সেবার পরিধি বাড়লে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আরও সহজে শরীআহসম্মত আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।নবনিযুক্ত পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান সরকার বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে ইসলামী শরীআহ ও ব্যাংকিং নীতিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করে গাজীপুর বাজার ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষের কাছে আধুনিক, মানসম্মত ও সুদমুক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করতে চাই।”তিনি আরও বলেন, স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবা আরও সহজ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। মানুষের আর্থিক উন্নয়ন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানের শেষপর্বে গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ শহীদুল্লাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের উত্তরোত্তর সাফল্য, গ্রাহকদের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

বিষয় : নীতিমালা এজেন্ট আউটলেট নীতিমালা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংকের গাজীপুর বাজার এজেন্ট আউটলেটের নতুন পরিচালক মনিরুজ্জামান সরকার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x