দৈনিক সংবাদ দিগন্ত

মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ৮ অক্টোবর থেকে

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।এ সময়ে ইলিশ পরিবহন মজুত বাজারজাত কেনাবেচা ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে। ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।মন্ত্রী বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। বরিশাল চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি ও অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।আরও  পড়ুন, শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলনিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন নৌ পুলিশ কোস্টগার্ড ও মৎস্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।অবৈধভাবে ধরা ইলিশ যেন বাজারজাত করা না যায় সে জন্য বরফকল আড়ত ও বাজারেও নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি চাঁদপুর মোহনাসহ প্রজননক্ষেত্রগুলোতে অবৈধ জাল অপসারণে অভিযান চালানো হবে।মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। নিষিদ্ধ জাল উৎপাদন ও বিক্রি বন্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।সরকারের এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন হলে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত হওয়ার পাশাপাশি আগামী মৌসুমে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ৮ অক্টোবর থেকে