দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গঙ্গাচড়ায় দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন অনুষ্ঠিত

দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন অনুষ্ঠিত

“স্কাউটিং শেখায় শৃঙ্খলা, দেশপ্রেম, মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে (৪-৮ অক্টোবর) চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য রায়হান সিরাজী।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষে সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলা শাখার কমিশনার ও ক্যাম্প চীফ শফিকুল ইসলাম চাঁদ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নায়েরুজ্জামান, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহমুদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ।

আরও  পড়ুন, ফুলবাড়ীয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট উপজেলা শাখা প্রশাখা মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।কাব ক্যাম্পুরিতে ১৭৮ জন কাব স্কাউটদের বিভিন্ন কার্যক্রম ও স্কাউটিং-ভিত্তিক কর্মসূচি পরিচালিত হবে।অনুষ্ঠানে কাব নেতৃত্বে থাকবেন স্কাউটার মোঃ মাহাবুবুর রহমান ও স্কাউটার মোঃ আব্দুর রহিম। পুরো আয়োজনের সভাপতিত্ব করবেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মোছাঃ জেসমিন আক্তার।আয়োজকরা জানান, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে কাব স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চার দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও মানবিকতার চর্চা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : প্রতিপাদ্য ক্যাম্পুরির উদ্বোধন বাংলাদেশ স্কাউটস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গঙ্গাচড়ায় দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x