দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

‘শিক্ষকদের আগের সম্মান ফিরিয়ে আনতে শিক্ষকদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’এমন প্রত্যয় ও আহ্বানের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ তাকী তাজওয়ার সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, শূরা সদস্য আব্দুল মজিদ, 

আরও  পড়ুন, লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১৩টি ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা

বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সেলিম, শিক্ষক নেতা নিজাম উদ্দিন খান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছা. মোহসিনা খাতুনসহ শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদান করার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারে শিক্ষকদের নিজেদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিষয় : আলোচনা সভা র‌্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

‘শিক্ষকদের আগের সম্মান ফিরিয়ে আনতে শিক্ষকদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’এমন প্রত্যয় ও আহ্বানের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ তাকী তাজওয়ার সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, শূরা সদস্য আব্দুল মজিদ, 

আরও  পড়ুন, লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১৩টি ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা

বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সেলিম, শিক্ষক নেতা নিজাম উদ্দিন খান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছা. মোহসিনা খাতুনসহ শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদান করার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারে শিক্ষকদের নিজেদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x