দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার(৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, 

আরও  পড়ুন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান কারিগর জ্ঞান,নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মপরিবেশ উন্নত করা জরুরি। তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। একজন মর্যাদাবান ও নিরাপদ শিক্ষকই শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, মানবিক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবসের আয়োজনকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিষয় : আলোচনা সভা শিক্ষক দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x