দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৫ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন টঙ্গী-নরসিংদী মহাসড়কের পূবাইল কলেজ গেটসংলগ্ন রেলক্রসিংয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি ছয় চাকার কাভার্ডভ্যান আটক করে ডিবি পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী, কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. দবিরুল ইসলাম ওরফে রাজীব (৩২) এবং মুরাদ (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও  পড়ুন, ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

গ্রেপ্তার দবিরুল ইসলাম ওরফে রাজীবের বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। বর্তমানে তিনি কুমিল্লার বড় পুকুরপাড় (ইপিজেড গেট) এলাকায় বসবাস করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অপর গ্রেপ্তার মুরাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর এলাকায়; বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানানো হয়েছে।জিএমপি জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ মূল্য ১৮ লাখ টাকা। গাঁজাসহ কাভার্ডভ্যানটি জব্দ করে আলামত হিসেবে রাখা হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দবিরুল ইসলাম ওরফে রাজীবের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং একটি সড়ক পরিবহন আইনের মামলা রয়েছে।অভিযানটি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএমের সার্বিক নির্দেশনায় পরিচালিত হয়। অভিযানে পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান ও এএসআই মো. জাহিদুল ইসলামসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।

বিষয় : কাভার্ডভ্যান গোয়েন্দা পুলিশ গাঁজা উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x