দীর্ঘ নয় মাস পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকা এই অভিনেত্রী চলতি মাসেই কাজে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। এরই মধ্যে কয়েকটি কাজ নিয়ে কথাবার্তাও চলছে বলে জানান তিনি।শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান তানিয়া বৃষ্টি। তিনি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে চিকিৎসা এখনো চলছে। বর্তমানে তার কেমোথেরাপির চতুর্থ মাস চলছে। আরও দুই মাস কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত জানাবেন।চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়।
আরও পড়ুন, পরকীয়া জেনেও সংসার ছাড়েননি জিনাত আমান
পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়।চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এই অভিনেত্রী। এরপর থেকে বিশ্রাম ও চিকিৎসার মধ্যেই ছিলেন তিনি। দীর্ঘ সময় পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নেওয়ায় তার ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।অসুস্থতার সময়ে পাশে থাকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া। তাদের ভালোবাসা ও দীর্ঘ অপেক্ষার কথা উল্লেখ করে দ্রুত কাজে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি।এদিকে তানিয়ার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এতে তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ ও আদর আজাদসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমাটির মাধ্যমে বড় পর্দাতেও তানিয়াকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
বিষয় : সুখবর অসুস্থতা ফেরার প্রস্তুতি

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন