ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৪ অক্টোবর) থেকে ১০ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল ধ্বংসে সাধারণ মানুষকে সম্পৃক্ত করাই কর্মসূচির মূল লক্ষ্য।রোববার সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলটির পক্ষ থেকে দেশবাসী, নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন, গ্রেফতার আখতারুজ্জামানকে নেতা মানছে না জামায়াত
দলটির দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।এর আগে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিল জামায়াতে ইসলামী। এবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে।দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু কোনো একক প্রতিষ্ঠান বা সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ কারণে কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন