ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামানকে দলের নেতা হিসেবে মানতে নারাজ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, তিনি সহযোগী সদস্য। শনিবার (৩ অক্টোবর) রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এটিএম আজহারুল ইসলাম বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং প্রাথমিক সহযোগী সদস্য হওয়ার জন্য ফরম পূরণ করেছেন। সে হিসেবে তাকে দলের নেতা হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ নেই বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন, সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে দায় নেবে না সরকার বললেন পার্থ
সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন, একটি দেশের আপত্তির কারণে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। তার দাবি, আওয়ামী লীগের মতো বিএনপিকেও একসময় জনগণের চাপের মুখে সরে যেতে হবে। চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কারণে দেশে অস্থিরতা বিরাজ করছে এবং সরকার সংবিধানের দোহাই দিয়ে ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াতের সংসদ সদস্য, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানসহ জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
বিষয় : জামায়াত আখতারুজ্জামান দলের নেতা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন