দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে দায় নেবে না সরকার বললেন পার্থ

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে দায়

কিছু অভিযোগের প্রেক্ষাপটে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপকে ‘যুগান্তকারী’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, সরকারের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল বা অনিয়মে জড়িতদের জন্য এই সিদ্ধান্ত বড় সতর্কবার্তা। শুক্রবার দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সরকারের পরিচয় ব্যবহার করে যারা দেশের ও দলের ক্ষতি করছেন তাদের দায় সরকার নেবে না। ব্যক্তিগত স্বার্থ রক্ষা চাঁদাবাজি কিংবা অপকর্মের সঙ্গে কেউ জড়িত হলে তার দায়ভার সরকার বা দলের ওপর বর্তাবে না বলেও মন্তব্য করেন তিনি। পার্থ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজ খালেদা জিয়ার ত্যাগ এবং তারেক রহমানের দেখানো স্বপ্নের প্রতি আস্থা রেখে মানুষ তাদের ভোট দিয়েছে। তাই জনগণের সেই আস্থার মর্যাদা রক্ষায় দলের পরিচয় ব্যবহার করে অনিয়মের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন,বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভেই আখতারুজ্জামান গ্রেপ্তার: গোলাম পরওয়ার

 রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘিরে আলোচনায় আসেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে তদন্ত চলার মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। মিষ্টি অবশ্য ওই ঘটনায় নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে সংসদ সচিবালয় তার পদত্যাগ গ্রহণ করে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে। একই সঙ্গে আসনটি পূরণের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না। তবে রাড্ডা সেন্টারের ঘটনায় কারা প্রকৃতভাবে জড়িত ছিলেন তা তদন্তের মাধ্যমে নির্ধারণ হবে।

বিষয় : সরকার অপকর্ম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে দায় নেবে না সরকার বললেন পার্থ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x