আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিবিড়ভাবে কাজ করছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে জেলার সব থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন,
আরও পড়ুন,ব্রহ্মগাছা ইউপি নির্বাচনে আলোচনায় সফল ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ আব্দুর রাজ্জাক
পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ দুর্গাপূজা উদযাপনকালে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত দেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্টদের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিষয় : মতবিনিময় আইন-শৃঙ্খলা দুর্গাপূজা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন