দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

যথাযথ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের আর বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে যথাযথ অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের প্রবেশের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এতে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও  পড়ুন, শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলায় শুনানি ১৫ অক্টোবর

এ কারণে সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোরভাবে অনুমতিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের বলা হয়েছে, কোনো দর্শনার্থী প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি অথবা অনুমতিপত্র যাচাই করতে হবে।যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া যাবে। অনুমতিপত্র ছাড়া কাউকে প্রবেশের সুযোগ না দেওয়ার বিষয়েও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিষয় : সচিবালয় অনুমতিপত্র প্রবেশে নিষেধাজ্ঞা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যথাযথ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের আর বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে যথাযথ অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের প্রবেশের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এতে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও  পড়ুন, শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলায় শুনানি ১৫ অক্টোবর

এ কারণে সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোরভাবে অনুমতিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের বলা হয়েছে, কোনো দর্শনার্থী প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি অথবা অনুমতিপত্র যাচাই করতে হবে।যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া যাবে। অনুমতিপত্র ছাড়া কাউকে প্রবেশের সুযোগ না দেওয়ার বিষয়েও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x