দৈনিক সংবাদ দিগন্ত

জামিন পেলেন তিশা

জামিন পেলেন তিশা
অভিনেত্রী তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।এর আগে একই মামলায় গত ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন তানজিন তিশা।মামলার নথি অনুযায়ী, গত ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

আরও  পড়ুন, সত্যিই কি বিয়ে করছেন কেয়া পায়েল? জানালেন অভিনেত্রী

 এরপর নির্ধারিত সময়ে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।মামলাটি করা হয় অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে শাড়ি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন।উত্থাপিত অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ প্রমাণিত হয়েছে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

বিষয় : প্রতারণা জামিন মামলায় অভিনেত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জামিন পেলেন তিশা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।এর আগে একই মামলায় গত ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন তানজিন তিশা।মামলার নথি অনুযায়ী, গত ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

আরও  পড়ুন, সত্যিই কি বিয়ে করছেন কেয়া পায়েল? জানালেন অভিনেত্রী

 এরপর নির্ধারিত সময়ে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।মামলাটি করা হয় অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে শাড়ি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন।উত্থাপিত অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ প্রমাণিত হয়েছে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
জামিন পেলেন তিশা
0:00 0:00
1.0x