অভিনেত্রী কেয়া পায়েলের বিয়ের গুঞ্জন তৈরি হয়েছিল চলতি বছরের ১৫ জুলাই। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। মুহূর্তেই ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে—সত্যিই কি বিয়ে করে ফেলেছেন তরুণ এই অভিনেত্রী?পরে জানা যায়, সেটি বাস্তব জীবনের বিয়ের ঘোষণা নয়। কেয়া পায়েলের প্রথম ওয়েব ফিল্ম চরকি অরিজিনাল ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ ছিল ওই পোস্ট। জাহিদ প্রীতম পরিচালিত এবং চরকি প্রযোজিত ছবিয়াল সহ-প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের এই চলচ্চিত্রে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।কনটেন্টটির মুক্তির ঘোষণা আসার পর আবারও আলোচনায় এসেছে ‘হ্যাপিলি ম্যারিড’। দর্শকদের অনেকে ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি মজা করে অভিনেত্রীকে প্রশ্ন করছেন, বাস্তবে কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হবেন তিনি।ভক্তদের এমন প্রশ্ন এড়িয়ে যাননি কেয়া পায়েল। বরং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রীর ভাষ্য, তিনি অবশ্যই বিয়ে করবেন এবং যখন করবেন, তখন সুখীভাবেই করবেন।
আড়ও পড়ুন,শরিফুল রাজের সঙ্গে আবারও জুটি সাবিলা নূরের
তিনি ভাগ্যে বিশ্বাস করেন এবং মনে করেন, বিয়েটা হয়তো হঠাৎ করেই হয়ে যেতে পারে। তবে কবে সেই সময় আসবে, তা তিনি জানেন না।ব্যক্তিগত জীবনের পাশাপাশি বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। নাটক, বিজ্ঞাপন ও ফ্যাশন রানওয়ের কাজ করছেন তিনি। অক্টোবরের শুরুতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার। এর আগে কথা দিয়ে রাখা কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী। অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার কথা রয়েছে তার।দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত অভিনয় করা কেয়া পায়েল বড় পর্দা ও ওয়েব ফিল্মে কাজের প্রস্তাবও পেয়ে আসছেন। তবে তার ইচ্ছা ছিল এমন গল্প ও চরিত্রে কাজ করার, যেখানে দর্শক তাকে ভিন্নভাবে দেখতে পারবেন। সেই ভাবনা থেকেই ‘হ্যাপিলি ম্যারিড’ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি।কেয়া পায়েল জানান, ওয়েব ফিল্মটির গল্প ও চরিত্র তার কাছে আলাদা মনে হয়েছে। একই সঙ্গে ছবিটির পুরো টিমের আন্তরিকতা ও সহযোগিতাও তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে পরিচালক জাহিদ প্রীতমের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন তিনি।আরিফিন শুভর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও প্রশংসা করেছেন কেয়া পায়েল। তার মতে, শুভ আন্তরিক, পেশাদার ও সহযোগিতাপরায়ণ। শুরুতে সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করা নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও শুটিংয়ের সময় সেই অস্বস্তি অনুভব করেননি বলে জানান তিনি।‘হ্যাপিলি ম্যারিড’ কেয়া পায়েলের প্রথম ওয়েব ফিল্ম হওয়ায় এটি নিয়ে তার প্রত্যাশাও বেশি। দর্শকদের উদ্দেশে অভিনেত্রী জানিয়েছেন, কাজটি দেখে তাদের মতামত জানাতে। তার প্রত্যাশা, এই ছবির মাধ্যমে দর্শক তাকে একটি ভিন্ন রূপে দেখতে পাবেন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন