বড় পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করতে চান অভিনেত্রী সাবিলা নূর। সিনেমায় কাজের ক্ষেত্রে সংখ্যার চেয়ে গল্পের মান এবং নির্মাণ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।সম্প্রতি নিজের নতুন সিনেমা ও অভিনয় ভাবনা নিয়ে কথা বলেছেন সাবিলা নূর। বর্তমানে তার মূল ব্যস্ততা তানিম নূর পরিচালিত নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ ঘিরে। সিনেমাটির গল্প পছন্দ হওয়ায় এতে যুক্ত হয়েছেন তিনি।এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় শরিফুল রাজের সঙ্গে কাজ করেছিলেন সাবিলা। সেই অভিজ্ঞতা ভালো হওয়ায় নতুন সিনেমাতেও আবারও রাজের সঙ্গে পর্দা ভাগ করছেন তিনি। শরিফুল রাজকে ‘ব্রিলিয়ান্ট’ অভিনেতা উল্লেখ করে সাবিলা জানান, তার সঙ্গে কাজ করা যেমন চ্যালেঞ্জিং তেমনি উপভোগ্যও।শাকিব খানের বিপরীতে ‘রকস্টার’সহ দুটি সিনেমায় অভিনয়ের সুযোগকেও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন সাবিলা।
আরও পড়ুন, শরতের কাশবনে পূজা চেরী
তার মতে, শুধু বাণিজ্যিক সাফল্য নয়, মিউজিক্যাল ঘরানার সিনেমায় নিজেকে নতুনভাবে উপস্থাপন এবং ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও তার কাছে গুরুত্বপূর্ণ।অভিনয়ের পাশাপাশি সিনেমা দেখা ও বই পড়ার প্রতিও আগ্রহ রয়েছে সাবিলার। চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি পুরোনো বিভিন্ন সিনেমা দেখছেন এবং বই পড়ছেন। পাশাপাশি হরর সিনেমাও দেখছেন বলে জানিয়েছেন তিনি।এদিকে নাটক ও ওটিটিতে আপাতত নিয়মিত কাজ করছেন না সাবিলা নূর। এসব মাধ্যমে কাজের ক্ষেত্রে প্রত্যাশামতো সুযোগ না মেলায় বর্তমানে বড় পর্দার নতুন প্রকল্পগুলোতেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।সাবিলার ভাষ্য অনুযায়ী, ভালো গল্প ও মানসম্মত নির্মাণের সঙ্গে যুক্ত হয়ে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরাই এখন তার প্রধান লক্ষ্য। তাই কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে বাছাই করে সিনেমায় কাজ করার দিকেই গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন