বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে তাঁদের আটক করা হয়। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী রয়েছেন।আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন, সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ। পুলিশ জানিয়েছে, তাঁদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, পুলিশ যাওয়ার আগে কক্ষের ভেতর থাকা ব্যক্তিরা ইয়াবার কিছু অংশ টয়লেটে ফ্লাশ করে নষ্ট করার চেষ্টা করেন।গেস্ট হাউসের অফিসার ইনচার্জ সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার জানান, ৬ নম্বর কক্ষে সন্দেহজনক লোকজনের চলাচল ও মোটরসাইকেল রাখার বিষয়টি গেস্ট হাউসের স্টাফদের নজরে আসে। পরে তাঁকে বিষয়টি জানানো হলে তিনি সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিম ঘটনাস্থলে যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়।গেস্ট হাউস কর্তৃপক্ষ জানায়, লাবিব হাসান মিথুন অসুস্থতার কথা উল্লেখ করে তিন দিন আগে এক দিনের জন্য ৬ নম্বর কক্ষটি বুকিং নেন। তবে পরে তিনি সেখানে তিন দিন অবস্থান করেন।
আরও পড়ুন, বাস ও সিএনজি চালকদের বিরোধে নওগাঁয় বাস চলাচল বন্ধ
কক্ষটির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে গেস্ট হাউসের একটি কক্ষে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর সঙ্গে বাইরে থেকে কয়েকজন লোক অবস্থান করছেন বলে খবর পান। পরে প্রক্টরিয়াল বডি ও ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে যায় এবং কোতোয়ালী থানার পুলিশকেও জানানো হয়। কয়েকবার ডাক দেওয়ার পর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে কক্ষের দরজা খোলা হয়। ভেতরে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায় এবং পরে পুলিশ ইয়াবা উদ্ধার করে চারজনকে আটক করে।তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই মাহবুব বলেন, চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আবাসিক হলসহ ক্যাম্পাসের প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : ইয়াবাসহ ব্যক্তি চারজন আটক গেস্ট হাউসে

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন