দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচবিবিতে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে  ইয়াবাসহ হাফিজুল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবি পৌরসভার নাকুরগাছী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম নাকুরগাছী এলাকার মো. সমির উদ্দিনের ছেলে।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে ডিবি কার্যালয়ের এসআই শাখওয়াত হোসেন, এসআই মো. আব্দুল্লাহ আল নোমান ও এএসআই মো. সোহেল রানার নেতৃত্বে একটি দল অভিযান চালায়।আরও  পড়ুন, কালীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অভিযানে হাফিজুল ইসলামের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঁচবিবিতে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ