দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ জেলায় অতি ভারি বৃষ্টির শঙ্কা ও ভূমিধসের আভাস

অতি ভারি বৃষ্টির শঙ্কা ও ভূমিধসের আভাস

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। জেলাগুলো হলো—কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম।সতর্কবার্তায় বলা হয়েছে, এই সময়ে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন : দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশ আইজিপির

টানা ভারি বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে সংশ্লিষ্ট জেলার নিচু এলাকা ও পাহাড়ি অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।এদিকে ভারি বৃষ্টির সময় পাহাড়ি সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : নিম্নচাপ ভূমিধস ভারি বৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পাঁচ জেলায় অতি ভারি বৃষ্টির শঙ্কা ও ভূমিধসের আভাস

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। জেলাগুলো হলো—কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম।সতর্কবার্তায় বলা হয়েছে, এই সময়ে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন : দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশ আইজিপির

টানা ভারি বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে সংশ্লিষ্ট জেলার নিচু এলাকা ও পাহাড়ি অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।এদিকে ভারি বৃষ্টির সময় পাহাড়ি সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x