সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”। আন্তর্জাতিকভাবে প্রতিপাদ্যটির ইংরেজি রূপ “Upholding Information Integrity in the Digital Age: The Role of Access to Information in Addressing Information Disorder.” আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ–উজ–জামান। সভাপতির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক বলেন, বর্তমান ডিজিটাল প্রযুক্তিনির্ভর সময়ে তথ্য মানুষের দৈনন্দিন জীবন, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে মুহূর্তের মধ্যে একটি তথ্য বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে একই সঙ্গে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়াছে। এ পরিস্থিতিতে নাগরিকদের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্য পৌঁছে দিতে হবে। তথ্য অধিকারে নাগরিকরা বিভি তথ্যের সত্যতা যাচাই করে এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে হবে।
আরও পড়ুন, অপতথ্য রোধে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের আহ্বান সাতক্ষীরায়
এসময় গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা বেনজীর আহম্মেদ বলেন, একজন নাগরিক চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য। সাংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল তথ্যের মালিক নাগরীক। তিনি আরো বলেন, তথ্য অধিকার নাগরিকের ক্ষমতায়নের পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তথ্য সহজলভ্য হলে জনগণের অংশগ্রহণ বাড়ে এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থাও শক্তিশালী হয়। সরকারি তথ্যপ্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করা। একই সঙ্গে তথ্য প্রকাশ ও ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধে ভূমিকা রাখতে হবে সকলকে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন, ডিজিটাল যুগে তথ্যের নির্ভরযোগ্যতা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন