দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।এর আগে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ২টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে।সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন। বাংলায় দেওয়া ওই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন। এর মধ্যে জাতিসংঘ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, 

আরও  পড়ুন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

ইউএনজিএর সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠক ছিল।এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরকালে একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য দেন। নারী নেতৃত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং মিডওয়াইফারি-সংক্রান্ত বিভিন্ন আলোচনায় তিনি অংশ নেন।পাঁচ দিনের সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়েন প্রধানমন্ত্রী। এরপর দুবাই হয়ে রোববার সকালে দেশে ফেরেন তিনি। এ সফরের মধ্য দিয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

বিষয় : তারেক রহমান সফর শেষে দেশে ফিরলেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x