সাতক্ষীরায় পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার এবং দ্রুত ও সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিত করার লক্ষ্যে সেপ্টেম্বর মাসের ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাঈদুর রহমান।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
আরও পড়ুন, গোপালগঞ্জে কলেজছাত্র জোবায়ের হত্যার প্রধান আসামি স্বপন গ্রেপ্তার
সভায় পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রুত ও সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।এ সময় মামলার পেন্ডিং প্রসেস, সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজির করা, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা নিরসন এবং মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।সম্মেলনে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে কার্যকর সমন্বয়ের মাধ্যমে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিষয় : সহযোগিতা পুলিশ-ম্যাজিস্ট্রেসি

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন