নিহত জোবায়ের ভূঁইয়া গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে সরকারি হাজী লালমিয়া সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় টিউশন শেষে বাড়ি ফেরার পথে জোবায়েরের ওপর হামলা চালায় একদল দূর্বৃত্ত। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে।মামলার তদন্তে জোবায়েরের উপর হামলার ঘটনায় প্রধান আসামি হিসেবে স্বপনের নাম উঠে আসে বলে পুলিশ জানিয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লার নির্দেশে গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মো.আমিনুল ইসলামের নেতৃত্বে
আরও পড়ুন, জনগণের অর্জন ছিনিয়ে নেওয়ার কোনো অপচেষ্টা সফল হবে না: আবু সুফিয়ান
পুলিশের একটি দল অভিযান চালিয়ে জোবায়ের হত্যা মামলার প্রধান আসামী স্বপনকে গ্রেপ্তার করে। সেই সাথে এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সদর থানা কর্তৃপক্ষ এদিকে জোবায়ের হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে লিটন, জান্নাত ও সোহেলসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই হত্যাকান্ডে ও এর সাথে সংশ্লিষ্ট কোন তথ্য নতুন করে পাওয়া গেলে পরবর্তিতে বিস্তারিত জানানো যাবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন