দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জনগণের অর্জন ছিনিয়ে নেওয়ার কোনো অপচেষ্টা সফল হবে না: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান

জনগণের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অধিকার কোনো অপশক্তি কেড়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।নগরীর বাকলিয়ায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাকলিয়া এক্সেস রোড এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে আবু সুফিয়ান বলেন, “পরাজিত শক্তি জনরোষ ও জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের মাটিতে তারা যে অন্যায়, অপরাধ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার বিচার অবশ্যই হবে।” তিনি আরো বলেন, জনগণ বহু ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে তাদের অধিকার ফিরে পেয়েছে। এই অর্জন কোনো অপশক্তি, ষড়যন্ত্রকারী বা স্বার্থান্বেষী মহল কখনো ছিনিয়ে নিতে পারবে না।বক্তব্যে আবু সুফিয়ান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কেউ কোনো ধরনের গোপন তৎপরতা চালানোর চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। কোথাও নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

আরও  পড়ুন, বরিশালের বাজারে ফিরেছে ইলিশের স্বস্তি, কমেছে দাম

তিনি বলেন, কোনো ধরনের ভয়ভীতি, হুমকি কিংবা অপতৎপরতায় জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।সমাবেশে আবু সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জনগণের পাশে থেকে কাজ করে যেতে হবে।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজার ধনিয়ারপুল এলাকায় গিয়ে শেষ হয়।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী ইমরান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মহিউদ্দিন মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ইসমাঈল বাবুল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, বিএনপি নেতা মো. সেকান্দর, আব্দুর রহিম, আব্দুল কাদের, রাজা মিয়া, আরিফুল হক ডিউকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিষয় : আকাঙ্ক্ষা জনগণের অর্জন আত্মত্যাগে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জনগণের অর্জন ছিনিয়ে নেওয়ার কোনো অপচেষ্টা সফল হবে না: আবু সুফিয়ান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x