দৈনিক সংবাদ দিগন্ত

দুবাইয়ের নববর্ষের গালা মাতাবেন কেটি পেরি

মার্কিন পপ তারকা কেটি পেরি

নতুন বছরকে স্বাগত জানাতে দুবাইয়ের বিখ্যাত ‘আটলান্টিস, দ্য পাম’-এর নববর্ষের গালা ডিনারে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি। জমকালো এ আয়োজনে খোলা আকাশের নিচে তারার আলোয় জনপ্রিয় সব গান পরিবেশন করবেন তিনি।আয়োজনে কেটি পেরির জনপ্রিয় ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো গানগুলো শোনার সুযোগ পাবেন অতিথিরা। সংগীত পরিবেশনার পাশাপাশি আয়োজনজুড়ে থাকবে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা।‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত আকাশজুড়ে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে রাতের মূল আয়োজনের সমাপ্তি হবে। ফলে কেটি পেরির পারফরম্যান্সের পাশাপাশি আতশবাজিও হতে যাচ্ছে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।আটলান্টিস দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার জানান, বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরিকে প্রধান শিল্পী হিসেবে পেয়ে তারা আনন্দিত। তার উপস্থিতির মাধ্যমে নববর্ষের আয়োজনের ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও  পড়ুন, র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

ব্ল্যাক-টাই গালাটি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অতিথিদের ওয়েলকাম ড্রিংকস পরিবেশনের পর বাইরের মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে। পুরো সন্ধ্যাজুড়ে সংগীত পরিবেশন করবে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ড।খাবারের আয়োজনেও থাকছে বিলাসিতার ছোঁয়া। বুফেতে থাকবে লবস্টার, ক্যাভিয়ার, সুশি এবং বিভিন্ন লাইভ কুকিং স্টেশনের খাবার।পরিবার নিয়ে আসা অতিথিদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য আসাতীর টেন্টকে একটি আলাদা পার্টি জোনে রূপান্তর করা হবে। সেখানে বাউন্সি ক্যাসেল, স্লাইড ও আউটডোর সিনেমাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকবে।সব মিলিয়ে কেটি পেরির সংগীত, লাইভ ব্যান্ড, বিলাসবহুল খাবার এবং বিশাল আতশবাজির সমন্বয়ে দুবাইয়ের নববর্ষের এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিষয় : পারফর্ম দুবাইয়ের নববর্ষ কেটি পেরি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ের নববর্ষের গালা মাতাবেন কেটি পেরি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x