দৈনিক সংবাদ দিগন্ত

জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন : ইসি মাছউদ

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।রোববার নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল। তবে ওই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।এর কারণ হিসেবে তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে ভোট করা সম্ভব হচ্ছে না।

আরও  পড়ুন, সরকারি ক্রয় অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

ফলে আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার।তবে ইউপি নির্বাচনের তফসিল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। কবে তফসিল ঘোষণা করা হবে সে বিষয়েও কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।এদিকে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল সেটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি মাছউদ।এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, স্থানীয় সরকারের নির্বাচন ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করার পরিকল্পনা রয়েছে। ইউপি নির্বাচন নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরির কথাও জানিয়েছিল কমিশন।

বিষয় : নির্বাচন কমিশন জানুয়ারি পরিষদ নির্বাচনে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন : ইসি মাছউদ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।রোববার নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল। তবে ওই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।এর কারণ হিসেবে তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে ভোট করা সম্ভব হচ্ছে না।

আরও  পড়ুন, সরকারি ক্রয় অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

ফলে আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার।তবে ইউপি নির্বাচনের তফসিল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। কবে তফসিল ঘোষণা করা হবে সে বিষয়েও কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।এদিকে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল সেটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি মাছউদ।এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, স্থানীয় সরকারের নির্বাচন ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করার পরিকল্পনা রয়েছে। ইউপি নির্বাচন নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরির কথাও জানিয়েছিল কমিশন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x