জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এর আগে ২১ সেপ্টেম্বর তিনি ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন।এর মধ্য দিয়ে জাতিসংঘের সঙ্গে জিয়া পরিবারের চার দশকের বেশি সময়ের সম্পৃক্ততায় যুক্ত হচ্ছে নতুন একটি অধ্যায়।১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। এরপর ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদে বক্তব্য দেন। জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে পরবর্তী সময়েও বক্তব্য রাখেন তিনি।এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অধিবেশন বসবে।
আরও পড়ুন, অপ্রতিম হত্যা গ্রেপ্তারদের স্বীকারোক্তির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের ভাষণে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ও উঠে আসতে পারে।এ ছাড়া রোহিঙ্গা সংকটও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ৮ সেপ্টেম্বর এই দায়িত্ব গ্রহণ করেছেন।
বিষয় : মৃত্যবার্ষিকী তারেক রহমান ভাষণ দেবেন

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন