ভারি বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি। কোথাও হাঁটুপানি আবার কোথাও জমেছে কোমরসমান পানি। এতে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ শিক্ষার্থী ব্যবসায়ীসহ সাধারণ নগরবাসী।রোববার ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় ক্ষণে ক্ষণে বজ্রপাতও হয়। পরে বাতাসের তীব্রতা কমলেও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে।ভারি বৃষ্টিতে মুগদা খিলগাঁও সবুজবাগ গোড়ান মানিকনগর তালতলা মতিঝিল মালিবাগ আরামবাগ গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।খিলগাঁওয়ের সিপাহীবাগ মুগদা ও গোড়ানের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। মানিকনগরের ব্যবসায়িক এলাকায় পানি ঢুকে পড়ে বেশ কিছু দোকানে।
আরও পড়ুন, রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি নিরাপত্তা জোরদার
আরামবাগ মোড় থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশে পানি জমে যান চলাচল ব্যাহত হয়।মালিবাগেও প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে পানি ঢুকে পড়ে বিভিন্ন দোকানে। জলাবদ্ধতার কারণে রিকশা ও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে যানবাহন না পাওয়ার অভিযোগ করেছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন।স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নালা-নর্দমায় ময়লা জমে থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই সামান্য ভারি বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন নগরবাসী।
বিষয় : ভোগান্তি নগরবাসী ভারি বৃষ্টি

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন