দৈনিক সংবাদ দিগন্ত

তারকা হওয়ার পথে বারবার বর্ণবাদের শিকার ইয়ামাল

বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল

তারকা হয়ে ওঠার পথে হাজারোবার বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল।সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই স্প্যানিশ তারকা।ইয়ামাল বলেন, মানুষ অনেক সময় পরোক্ষভাবে বর্ণবাদী আচরণ করে। কিন্তু তারা নিজেরাও হয়তো বুঝতে পারে না যে তাদের মন্তব্য কিংবা আচরণ আপত্তিকর বা বর্ণবাদী।তরুণ এই ফুটবলার জানান, তারকা হওয়ার পথে নিয়মিতভাবেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। তাঁর ভাষায়, এমন ঘটনা ঘটেছে হাজারোবার।চলতি বছরের শুরুর দিকে স্পেনের সরকারি সংস্থা স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া জানিয়েছিল, ২০২৫ সালের শেষ দিকে অনলাইনে বর্ণবাদী আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে লামিন ইয়ামাল ও ভিনিসিয়ুস জুনিয়র অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিলেন।

আরও  পড়ুন, সাতক্ষীরা পৌরসভা নির্বাচন আলোচনায় বিএনপির দুই প্রার্থীর মধ্যে মিঠু খান এগিয়ে

২০২৪ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোয়ও বর্ণবাদী আক্রমণের শিকার হন ইয়ামালসহ বার্সেলোনার কয়েকজন খেলোয়াড়।তবে বর্ণবাদ নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন ইয়ামাল। তিনি বলেন, কেউ তাকে কালো বলে ডাকলে তাতে তাঁর সমস্যা নেই। কারণ তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবেই পরিচয় দেন। তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলো কথাটি কী উদ্দেশ্যে বলা হচ্ছে এবং সেটি অপমানজনক কি না।মাঠে দর্শকদের আচরণ নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এই তরুণ ফুটবলার। তিনি জানান, শুধু অসম্মানজনক আচরণের কারণে প্রতিটি পরিস্থিতিতে তিনি রেগে যেতে চান না।

বিষয় : ইয়ামাল বার্সেলোনার তরুণ বর্ণবাদের শিকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

তারকা হওয়ার পথে বারবার বর্ণবাদের শিকার ইয়ামাল

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তারকা হয়ে ওঠার পথে হাজারোবার বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল।সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই স্প্যানিশ তারকা।ইয়ামাল বলেন, মানুষ অনেক সময় পরোক্ষভাবে বর্ণবাদী আচরণ করে। কিন্তু তারা নিজেরাও হয়তো বুঝতে পারে না যে তাদের মন্তব্য কিংবা আচরণ আপত্তিকর বা বর্ণবাদী।তরুণ এই ফুটবলার জানান, তারকা হওয়ার পথে নিয়মিতভাবেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। তাঁর ভাষায়, এমন ঘটনা ঘটেছে হাজারোবার।চলতি বছরের শুরুর দিকে স্পেনের সরকারি সংস্থা স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া জানিয়েছিল, ২০২৫ সালের শেষ দিকে অনলাইনে বর্ণবাদী আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে লামিন ইয়ামাল ও ভিনিসিয়ুস জুনিয়র অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিলেন।

আরও  পড়ুন, সাতক্ষীরা পৌরসভা নির্বাচন আলোচনায় বিএনপির দুই প্রার্থীর মধ্যে মিঠু খান এগিয়ে

২০২৪ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোয়ও বর্ণবাদী আক্রমণের শিকার হন ইয়ামালসহ বার্সেলোনার কয়েকজন খেলোয়াড়।তবে বর্ণবাদ নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন ইয়ামাল। তিনি বলেন, কেউ তাকে কালো বলে ডাকলে তাতে তাঁর সমস্যা নেই। কারণ তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবেই পরিচয় দেন। তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলো কথাটি কী উদ্দেশ্যে বলা হচ্ছে এবং সেটি অপমানজনক কি না।মাঠে দর্শকদের আচরণ নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এই তরুণ ফুটবলার। তিনি জানান, শুধু অসম্মানজনক আচরণের কারণে প্রতিটি পরিস্থিতিতে তিনি রেগে যেতে চান না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x