যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু অর্থের প্রয়োজন নেই। সময়, যত্ন, সম্মান, ভালো ব্যবহার ও আন্তরিকতাই সম্পর্কের বড় বিনিয়োগ বলে মনে করেন চিত্রনায়িকা বর্ষা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী।বর্ষা লেখেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেখানে বিনিয়োগ করতে হয়। তবে এই বিনিয়োগ বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না। জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন থাকলেও সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে অর্থই সব নয়।বর্ষার মতে, সম্পর্কের আসল বিনিয়োগ হলো সময় দেওয়া, যত্ন নেওয়া এবং ভালো ব্যবহার করা। পাশাপাশি পছন্দের মানুষকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
আরও পড়ুন, গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদ
এই অভিনেত্রী মনে করেন, কোনো মানুষকে জীবনে দীর্ঘদিন রাখতে চাইলে তাকে পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা উচিত। এতে শুধু দুজন মানুষের মধ্যে নয়, দুই পরিবারের মধ্যেও মায়া, সম্মান ও দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হয়।বর্ষার ভাষ্য, কোনো সম্পর্ক যখন পরিবারের সঙ্গে যুক্ত হয় তখন সেখান থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার ভাবেন তিনি চলে গেলে কী হবে।‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার এই অভিনেত্রীর মতে, দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়। এর সঙ্গে থাকতে হবে সময়, যত্ন, সম্মান, ভালো ব্যবহার ও আন্তরিকতা।
বিষয় : নিয়োগ ফাল্গুন ও ভালোবাসা সম্মান জরুরি

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন