দৈনিক সংবাদ দিগন্ত

অবৈধ অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেবে এসআরবি

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের সন্ধান দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি। তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে বাহিনীটি।শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী।তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ও এসআরবির পক্ষ থেকে বিশেষ কার্যক্রম চলছে। বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী ও এসআরবির অভিযানে ইতোমধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম আরও ত্বরান্বিত করতে এখন সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।এসআরবির এই কর্মকর্তা জানান খুলনা রাজশাহী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের অবস্থান সম্পর্কে প্রাথমিকভাবে কিছু তথ্য রয়েছে। তবে পর্যাপ্ত তথ্যের অভাবে অনেক ক্ষেত্রে সেগুলো শনাক্ত করে উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে।যাদের কাছে এ ধরনের অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য রয়েছে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।ইন্তেখাব চৌধুরী বলেন কোনো ঘটনার সময় কেউ থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে গিয়ে থাকতে পারেন। তার কোনো দুরভিসন্ধি নাও থাকতে পারে।

আরও  পড়ুন, সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী

 পরিস্থিতির কারণে বা তাৎক্ষণিকভাবে অস্ত্র নিয়ে যাওয়ার পর এখন তিনি কী করবেন তা বুঝতে পারছেন না। আবার আইনগত প্রক্রিয়ার কথা চিন্তা করে কাউকে জানাতেও ভয় পেতে পারেন।তথ্যদাতাকে সরকারি নিয়ম অনুযায়ী পুরস্কৃত করা হবে বলেও জানান এসআরবির এই কর্মকর্তা। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে সহযোগিতাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।এদিকে রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়েও কথা বলেন ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন অপরাধপ্রবণতা কমিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া। এক রাতের মধ্যে পরিস্থিতির পুরো পরিবর্তন সম্ভব নয়। তবে অপরাধপ্রবণ এলাকাগুলোতে এসআরবির পক্ষ থেকে জোরালো কার্যক্রম চালানো হচ্ছে।তিনি জানান অপরাধপ্রবণ এলাকায় এসআরবি সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। অভিযান পরিচালনার জন্য কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার ও সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।মোহাম্মদপুর থেকে অপরাধ নির্মূলের বিষয়ে আশাবাদ জানিয়ে এসআরবির এই কর্মকর্তা বলেন আরও কিছুটা সময় দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সহযোগিতা করলে খুব শিগগিরই মোহাম্মদপুর থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিষয় : পুরস্কার অবৈধ অস্ত্র এসআরবি স্টেশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেবে এসআরবি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x