দৈনিক সংবাদ দিগন্ত

মোহাম্মদপুরে পার্ক করা বাসে আগুন

মোহাম্মদপুরে পার্ক করা বাসে আগুন
মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্ক করা মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটে এ ঘটনা ঘটে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান রাত পৌনে ১২টার দিকে জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্ক করা মিডলাইন পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও  পড়ুন, ট্রাফিক আইন ভাঙলেই মামলা রাজধানীতে কঠোর ডিএমপি

পুলিশ জানায় বাসটি দিনের বেলায় মেরামত করা হয়েছিল। বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেরামতের পর কোনো যান্ত্রিক বা ইঞ্জিনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে।তবে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু হয়েছে।পুলিশ জানিয়েছে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিষয় : বাসে আগুন অগ্নিকাণ্ড মিডলাইন পরিবহন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে পার্ক করা বাসে আগুন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্ক করা মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটে এ ঘটনা ঘটে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান রাত পৌনে ১২টার দিকে জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্ক করা মিডলাইন পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও  পড়ুন, ট্রাফিক আইন ভাঙলেই মামলা রাজধানীতে কঠোর ডিএমপি

পুলিশ জানায় বাসটি দিনের বেলায় মেরামত করা হয়েছিল। বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেরামতের পর কোনো যান্ত্রিক বা ইঞ্জিনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে।তবে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু হয়েছে।পুলিশ জানিয়েছে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
মোহাম্মদপুরে পার্ক করা বাসে আগুন
0:00 0:00
1.0x