দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই-২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, অনলাইন জুয়া বন্ধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, 

আরও  পড়ুন, ‎ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও সার সংকট নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

মানব পাচার প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবংজনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুধু আইন প্রয়োগকারী সংস্থার একার পক্ষে সম্ভব নয়। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি একটি নিরাপদ, স্থিতিশীল ও জনবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিষয় : আইন-শৃঙ্খলা মাসিক সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই-২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, অনলাইন জুয়া বন্ধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, 

আরও  পড়ুন, ‎ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও সার সংকট নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

মানব পাচার প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবংজনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুধু আইন প্রয়োগকারী সংস্থার একার পক্ষে সম্ভব নয়। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি একটি নিরাপদ, স্থিতিশীল ও জনবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত