গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ।জিএমপি সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মনিরুজ্জামান ও এসআই (নিঃ) মো. খালেকুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। বাসন থানাধীন মোঘরখাল এলাকায় নিউ আশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উত্তর পাশে বাইপাস-চিটাগাং রোডের দুই পাশের মহাসড়কের মাঝখানে ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়।এ সময় মাদকদ্রব্য ইয়ারাবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে মোসা. রুমা আক্তার (৪০)-কে আটক করা হয়।
আড়ও পড়ুন,সিরাজগঞ্জ জেলায় 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬'-এর উদ্বোধন
পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর রক্ষিত পলিথিনে মোড়ানো মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার রুমা আক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার লোচনপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. মুকুল হোসেন। পিতা মৃত নুরুল হক এবং মাতা ফাতেমা আক্তার।এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাসন থানায় মামলা নং-২৩, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১৯(খ) ধারায় করা হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।অভিযানটি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব অশোক কুমার পাল পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত হয়।
বিষয় : নারী গ্রেফতার গাঁজাসহ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন