উত্তরাঞ্চলে নগদবিহীন লেনদেন আরও সহজ করতে ‘ঢাকা পে’ নামে কিউআর কোডভিত্তিক ক্যাশলেস স্ক্যান ও পে সেবা চালু করেছে ঢাকা ব্যাংক।বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের উপমহাপরিচালক মো. মোস্তাক আহমেদ। তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পপতি ও ব্যবসায়ীদের হাতে ‘ঢাকা পে’র কিউআর কোড তুলে দেন।ঢাকা ব্যাংক জানিয়েছে, এই সেবার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করা যাবে। পাশাপাশি ঢাকা ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের লেনদেনও আরও সহজ হবে। এতে গ্রাহকদের নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং ডিজিটাল লেনদেন আরও গতিশীল হবে।উদ্বোধনী অনুষ্ঠানে মো. মোস্তাক আহমেদ বলেন, ব্যাংকের মানসিকতায় শুধু ব্যবসা থাকলেই হবে না। গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও সম্পৃক্ত থাকতে হবে। ঢাকা ব্যাংক দীর্ঘদিন ধরে এ ধরনের সেবা দিয়ে আসছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইকু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম, রংপুরের সুমি গ্রুপের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী এবং ব্যবসায়ী সুব্রত রুদ্র।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম।এ সময় ঢাকা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ রংপুর, দিনাজপুর ও বগুড়া শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে উত্তরাঞ্চলে ‘ঢাকা পে’ সেবা চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা ব্যাংক।উত্তরাঞ্চলে নগদবিহীন লেনদেনের সুযোগ বাড়াতে কিউআর কোডভিত্তিক ‘ঢাকা পে’ সেবা চালু করেছে ঢাকাব্যাংকবৃহস্পতিবারসৈয়দপুরেরইকুহেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে এ সেবার উদ্বোধন করা হয়।
আড়ও পড়ুন,স্বর্ণের দাম আবার কমল
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের উপমহাপরিচালক মো. মোস্তাক আহমেদ ব্যবসায়ী ও শিল্পপতিদের হাতে ‘ঢাকা পে’র কিউআর কোড তুলে দেন। এর মাধ্যমে গ্রাহকেরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। একই সঙ্গে ঢাকা ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের লেনদেনও সহজ হবে।অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন মো. মোস্তাক আহমেদ। তিনি বলেন, ব্যাংকের কাজ শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণেও ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি ঢাকা ব্যাংকের রংপুর, দিনাজপুর, বগুড়া ও সৈয়দপুর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয় : উত্তরাঞ্চলে বাড়ছে ক্যাশলেস

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন