দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভোরের আগুনে মানিকছড়িতে ওষুধের গোডাউনসহ পাঁচ দোকান পুড়ে ছাই

ওষুধের গোডাউনসহ পাঁচ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির মানিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওষুধের গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার ময়ূরখীল ধর্মঘর এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভোরের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এক দোকান থেকে আশপাশের আরও কয়েকটি দোকানে।শুক্রবার ভোর ৪টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল ধর্মঘর এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।

আরও  পড়ুন, আবারও খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, বাড়ছে হ্রদের পানি

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে আগুনে পুড়ে যায় একটি ওষুধের দোকান, ওষুধের গোডাউন, সার ও কীটনাশকের দোকান এবং দুটি চায়ের দোকানের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল।আগুনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। স্থানীয়দের চেষ্টা ও পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই পুড়ে যায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মালামাল।

বিষয় : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভোরের আগুন ওষুধের গোডাউন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভোরের আগুনে মানিকছড়িতে ওষুধের গোডাউনসহ পাঁচ দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির মানিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওষুধের গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার ময়ূরখীল ধর্মঘর এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভোরের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এক দোকান থেকে আশপাশের আরও কয়েকটি দোকানে।শুক্রবার ভোর ৪টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল ধর্মঘর এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।

আরও  পড়ুন, আবারও খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, বাড়ছে হ্রদের পানি

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে আগুনে পুড়ে যায় একটি ওষুধের দোকান, ওষুধের গোডাউন, সার ও কীটনাশকের দোকান এবং দুটি চায়ের দোকানের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল।আগুনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। স্থানীয়দের চেষ্টা ও পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই পুড়ে যায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মালামাল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত