দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ তৎপরতা জোরদার করেছে।জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর পরিস্থিতি থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।এদিকে সংসদে বিডিআর সদস্যদের চাকরিচ্যুতির বিষয়েও তথ্য তুলে ধরেন তিনি। 

আড়ও পড়ুন,ইসলামপন্থী অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা মানার আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, চাকরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই।ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ প্রকল্পের আওতায় পুরো ঢাকা মহানগরকে সিসিটিভি নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।সংসদে দেওয়া তথ্যে আরও জানা গেছে, চলতি সরকারের সময়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে ৬০ হাজার ৫৯৮টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৮ হাজার ৪০টি মামলা এবং ১৮ হাজার ৮৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে নদীভাঙনের কারণে প্রতিবছর গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার ও ১৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার। এর মধ্যে কর্মে নিয়োজিত ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার এবং বেকার ২৬ লাখ ২০ হাজার। প্রতিবছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশ করছেন বলেও সংসদে জানানো হয়েছে।

বিষয় : অগ্রগতি স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত