দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

মোগরাপাড়ায় কঠোর উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো প্রায় ১ হাজার স্থাপনা

কঠোর উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো প্রায় ১ হাজার স্থাপনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে ফলের দোকান, টংঘরসহ বিভিন্ন ধরনের অস্থায়ী স্থাপনা ছিল।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল।

আরও  পড়ুন, কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

 পরে এসব জায়গা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে তারা প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায় করছিলেন।তিনি আরও বলেন, অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের জায়গা সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল। ফলে প্রতিদিনই ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। জনসাধারণের চলাচল স্বাভাবিক ও মহাসড়ক দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।মামুন সরকার জানান, বৃহস্পতিবারের অভিযানে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে পুনরায় কোনো স্থাপনা নির্মাণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী আল রাজি লিওন, সার্ভেয়ার দেওয়ান মোহাম্মদ সোহাগসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : স্থাপনা উচ্ছেদ অভিযান চৌরাস্তা এলাকা স্থাপনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মোগরাপাড়ায় কঠোর উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো প্রায় ১ হাজার স্থাপনা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে ফলের দোকান, টংঘরসহ বিভিন্ন ধরনের অস্থায়ী স্থাপনা ছিল।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল।

আরও  পড়ুন, কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

 পরে এসব জায়গা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে তারা প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায় করছিলেন।তিনি আরও বলেন, অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের জায়গা সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল। ফলে প্রতিদিনই ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। জনসাধারণের চলাচল স্বাভাবিক ও মহাসড়ক দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।মামুন সরকার জানান, বৃহস্পতিবারের অভিযানে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে পুনরায় কোনো স্থাপনা নির্মাণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী আল রাজি লিওন, সার্ভেয়ার দেওয়ান মোহাম্মদ সোহাগসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x