দৈনিক সংবাদ দিগন্ত

এআইয়ের ছোঁয়ায় আশির দশকে ফিরছেন তারকারা, সোশ্যাল মিডিয়ায় রেট্রো উন্মাদনা

এআইয়ের ছোঁয়ায় আশির দশকে ফিরছেন তারকারা

একসময় যে ফ্যাশন, হেয়ারস্টাইল আর সিনেমার পোস্টার ছিল আশির দশকের পরিচিত চিত্র, প্রযুক্তির কল্যাণে সেই সময়ের আবহ এখন ফিরছে সোশ্যাল মিডিয়ায়। এআই প্রযুক্তির সাহায্যে নিজেদের বর্তমান ছবিকে রূপান্তর করে নেটিজেনরা ফিরে যাচ্ছেন চার দশক আগের সেই ভিন্টেজ সময়ের লুকে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবিতে দেখা যাচ্ছে ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট ও রেট্রো হেয়ারস্টাইল। অনেক ছবিতে আবার যুক্ত করা হচ্ছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টারের আদল।এই ট্রেন্ডে সাধারণ নেটিজেনদের পাশাপাশি যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় তারকারাও। চিত্রনায়িকা পূর্ণিমা নিজের রেট্রো লুকের ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ট্রেন্ড’। এরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা।চিত্রনায়িকা তমা মির্জাও আশির দশকের সাজে নিজের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’অভিনেত্রী তানজিকা আমিনের ক্যাপশন ছিল আরও সরল—‘গা ভাসাইলাম।’ আর অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা পুরোনো দিনের গান ও স্টাইলের নস্টালজিয়ার কথা তুলে ধরেছেন।

আরও  পড়ুন, নোরার মানহানি মামলা

বিদ্যা সিনহা মিমও নিজের ছবি প্রকাশ করে জানিয়েছেন, এটি আশির দশকের লুক। অন্যদিকে সাফা কবির তার রেট্রো লুকের সঙ্গে আশির দশকের বর্তমান অনলাইন উন্মাদনার কথা তুলে ধরেছেন।ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবও আশির দশকের আবহে তৈরি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’তাসনিয়া ফারিণও পিছিয়ে নেই। রেট্রো লুকে নিজের ছবি প্রকাশ করে তিনিও এই ডিজিটাল নস্টালজিয়ায় অংশ নিয়েছেন।সংগীতশিল্পী পড়শীও নিজের বর্তমান অবয়বকে চার দশক আগের সময়ের সঙ্গে মিলিয়ে দেখেছেন। ছবি প্রকাশ করে তার মন্তব্য, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’প্রযুক্তির এই রূপান্তর শুধু তারকাদের চেহারাই বদলে দিচ্ছে না, একই সঙ্গে ফিরিয়ে আনছে পুরোনো দিনের ফ্যাশন ও সাংস্কৃতিক নস্টালজিয়া। ফলে কয়েক দশক আগের স্টাইল নতুন প্রজন্মের কাছে নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে।সব মিলিয়ে এআইয়ের হাত ধরে আশির দশকের সেই নান্দনিকতা এখন নতুন প্রজন্মের পর্দায়। আর তারকারা যখন সেই লুকে হাজির হচ্ছেন, তখন ট্রেন্ডটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

বিষয় : আশির দশক রেট্রো উন্মাদনা এআইয়ের ছোঁয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের ছোঁয়ায় আশির দশকে ফিরছেন তারকারা, সোশ্যাল মিডিয়ায় রেট্রো উন্মাদনা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

একসময় যে ফ্যাশন, হেয়ারস্টাইল আর সিনেমার পোস্টার ছিল আশির দশকের পরিচিত চিত্র, প্রযুক্তির কল্যাণে সেই সময়ের আবহ এখন ফিরছে সোশ্যাল মিডিয়ায়। এআই প্রযুক্তির সাহায্যে নিজেদের বর্তমান ছবিকে রূপান্তর করে নেটিজেনরা ফিরে যাচ্ছেন চার দশক আগের সেই ভিন্টেজ সময়ের লুকে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবিতে দেখা যাচ্ছে ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট ও রেট্রো হেয়ারস্টাইল। অনেক ছবিতে আবার যুক্ত করা হচ্ছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টারের আদল।এই ট্রেন্ডে সাধারণ নেটিজেনদের পাশাপাশি যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় তারকারাও। চিত্রনায়িকা পূর্ণিমা নিজের রেট্রো লুকের ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ট্রেন্ড’। এরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা।চিত্রনায়িকা তমা মির্জাও আশির দশকের সাজে নিজের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’অভিনেত্রী তানজিকা আমিনের ক্যাপশন ছিল আরও সরল—‘গা ভাসাইলাম।’ আর অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা পুরোনো দিনের গান ও স্টাইলের নস্টালজিয়ার কথা তুলে ধরেছেন।

আরও  পড়ুন, নোরার মানহানি মামলা

বিদ্যা সিনহা মিমও নিজের ছবি প্রকাশ করে জানিয়েছেন, এটি আশির দশকের লুক। অন্যদিকে সাফা কবির তার রেট্রো লুকের সঙ্গে আশির দশকের বর্তমান অনলাইন উন্মাদনার কথা তুলে ধরেছেন।ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবও আশির দশকের আবহে তৈরি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’তাসনিয়া ফারিণও পিছিয়ে নেই। রেট্রো লুকে নিজের ছবি প্রকাশ করে তিনিও এই ডিজিটাল নস্টালজিয়ায় অংশ নিয়েছেন।সংগীতশিল্পী পড়শীও নিজের বর্তমান অবয়বকে চার দশক আগের সময়ের সঙ্গে মিলিয়ে দেখেছেন। ছবি প্রকাশ করে তার মন্তব্য, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’প্রযুক্তির এই রূপান্তর শুধু তারকাদের চেহারাই বদলে দিচ্ছে না, একই সঙ্গে ফিরিয়ে আনছে পুরোনো দিনের ফ্যাশন ও সাংস্কৃতিক নস্টালজিয়া। ফলে কয়েক দশক আগের স্টাইল নতুন প্রজন্মের কাছে নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে।সব মিলিয়ে এআইয়ের হাত ধরে আশির দশকের সেই নান্দনিকতা এখন নতুন প্রজন্মের পর্দায়। আর তারকারা যখন সেই লুকে হাজির হচ্ছেন, তখন ট্রেন্ডটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত