দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুত

১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুত

সার ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে দেশের ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জাতীয় সংসদে তিনি জানিয়েছেন, দেশে সারের চাহিদার তুলনায় বর্তমানে প্রায় ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি মজুত রয়েছে। একই সঙ্গে শূন্য হয়ে যাওয়া ডিলারশিপ পূরণে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার জাতীয় সংসদে সার সংকট নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান।জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, সার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে দেশের ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে।সরকারি হিসাবে, দেশে বছরে সারের চাহিদা প্রায় ৩৫ লাখ ৮৭ হাজার টন। বিপরীতে বর্তমানে মজুত রয়েছে ৫১ লাখ ৭১ হাজার টন। 

আরও  পড়ুন, লিখিতের নম্বর কমিয়ে ভাইভায় জোর, আসছে নতুন নিয়োগ বিধিমালা

অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ ৮৪ হাজার টন সার উদ্বৃত্ত থাকার কথা।প্রতিমন্ত্রী জানান, প্রতিটি মনিটরিং সেল দুজন করে যুগ্মসচিব ও উপ-সচিবের তত্ত্বাবধানে কাজ করছে। দেশের যেকোনো স্থান থেকে সার নিয়ে অভিযোগ এলে সংশ্লিষ্ট সেল প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।সার সরবরাহ স্বাভাবিক রাখতে একদিকে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে, অন্যদিকে শূন্য হয়ে যাওয়া ডিলারশিপ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, আগের নিয়োগ পাওয়া ডিলারদের মধ্যে প্রায় ৩ হাজার ৭৫৯ জন পলাতক থাকায় এসব এলাকায় ডিলারশিপ শূন্য রয়েছে।শূন্য ডিলারশিপ পূরণে ইউনিয়ন পর্যায়ে আরও ৪ হাজার ৯১৮ জন নতুন ডিলার নিয়োগের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। নতুন ডিলাররা আবার ইউনিয়ন পর্যায়ে দুজন করে অতিরিক্ত ডিলার নিয়োগ করবেন।

বিষয় : নজরদারি সেল গঠন সার মজুত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুত

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সার ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে দেশের ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জাতীয় সংসদে তিনি জানিয়েছেন, দেশে সারের চাহিদার তুলনায় বর্তমানে প্রায় ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি মজুত রয়েছে। একই সঙ্গে শূন্য হয়ে যাওয়া ডিলারশিপ পূরণে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার জাতীয় সংসদে সার সংকট নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান।জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, সার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে দেশের ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে।সরকারি হিসাবে, দেশে বছরে সারের চাহিদা প্রায় ৩৫ লাখ ৮৭ হাজার টন। বিপরীতে বর্তমানে মজুত রয়েছে ৫১ লাখ ৭১ হাজার টন। 

আরও  পড়ুন, লিখিতের নম্বর কমিয়ে ভাইভায় জোর, আসছে নতুন নিয়োগ বিধিমালা

অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ ৮৪ হাজার টন সার উদ্বৃত্ত থাকার কথা।প্রতিমন্ত্রী জানান, প্রতিটি মনিটরিং সেল দুজন করে যুগ্মসচিব ও উপ-সচিবের তত্ত্বাবধানে কাজ করছে। দেশের যেকোনো স্থান থেকে সার নিয়ে অভিযোগ এলে সংশ্লিষ্ট সেল প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।সার সরবরাহ স্বাভাবিক রাখতে একদিকে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে, অন্যদিকে শূন্য হয়ে যাওয়া ডিলারশিপ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, আগের নিয়োগ পাওয়া ডিলারদের মধ্যে প্রায় ৩ হাজার ৭৫৯ জন পলাতক থাকায় এসব এলাকায় ডিলারশিপ শূন্য রয়েছে।শূন্য ডিলারশিপ পূরণে ইউনিয়ন পর্যায়ে আরও ৪ হাজার ৯১৮ জন নতুন ডিলার নিয়োগের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। নতুন ডিলাররা আবার ইউনিয়ন পর্যায়ে দুজন করে অতিরিক্ত ডিলার নিয়োগ করবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত