দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘৮০-এর দশকে ফিরে যাচ্ছে সরকার, গ্যাস-বিদ্যুৎ বাদ দিচ্ছে’: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

‘৮০-এর দশক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড চলছে, সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাওয়ার চেষ্টা করছে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।গ্যাস-বিদ্যুৎ সংকট এবং সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাব নিয়েও সরকারের সমালোচনা করেছেন তিনি।বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে।

আরও  পড়ুন, দুদকের তদন্ত নিয়ে আসিফ মাহমুদের ক্ষোভ, ‘রাজনৈতিক হয়রানির’ অভিযোগ

 সরকারও যেন সেই ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে। কারণ গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দেওয়া হচ্ছে।তবে সরকারকে ইতিবাচকভাবে সময়ের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পুরো পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ কোনোভাবেই যেন পিছিয়ে না যায়, সেটাই সবার প্রত্যাশা।সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক।তার দাবি, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভায় ২০০ নম্বর এবং বিসিএসে ৫০ নম্বর রাখার প্রস্তাব দেন তিনি।

বিষয় : গ্যাস-বিদ্যুৎ ৮০-এর দশক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘৮০-এর দশকে ফিরে যাচ্ছে সরকার, গ্যাস-বিদ্যুৎ বাদ দিচ্ছে’: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘৮০-এর দশক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড চলছে, সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাওয়ার চেষ্টা করছে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।গ্যাস-বিদ্যুৎ সংকট এবং সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাব নিয়েও সরকারের সমালোচনা করেছেন তিনি।বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে।

আরও  পড়ুন, দুদকের তদন্ত নিয়ে আসিফ মাহমুদের ক্ষোভ, ‘রাজনৈতিক হয়রানির’ অভিযোগ

 সরকারও যেন সেই ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে। কারণ গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দেওয়া হচ্ছে।তবে সরকারকে ইতিবাচকভাবে সময়ের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পুরো পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ কোনোভাবেই যেন পিছিয়ে না যায়, সেটাই সবার প্রত্যাশা।সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক।তার দাবি, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভায় ২০০ নম্বর এবং বিসিএসে ৫০ নম্বর রাখার প্রস্তাব দেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত