দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ
প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

প্রাথমিক শিক্ষায় শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জোৎস্না খাতুন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন,

আরও  পড়ুন, বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

 প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার ব্যবহার শিশুদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং সঠিক উচ্চারণ শেখানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রমিত বাংলা শব্দভাণ্ডার, ব্যাকরণ ও সঠিক উচ্চারণ শেখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের প্রমিত ভাষায় কথা বলা ও লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ভবিষ্যতে তাদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। মাতৃভাষায় সঠিক শিক্ষা অন্যান্য বিষয় বোঝার ক্ষেত্রেও শিশুদের জন্য সহজতর করে।পুলিশ সুপার আরও বলেন, পরিবার ও সমাজে আঞ্চলিক ভাষার পাশাপাশি প্রমিত বাংলা চর্চার পরিবেশ তৈরি করা প্রয়োজন। শিশুদের শুদ্ধ ভাষা ব্যবহারে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাথমিক শিক্ষার স্তর থেকেই শিশুদের শুদ্ধ উচ্চারণ, সঠিক বানান, ব্যাকরণ ও প্রমিত ভাষা ব্যবহারে অভ্যস্ত করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষা বাংলা ভাষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রাথমিক শিক্ষায় শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জোৎস্না খাতুন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন,

আরও  পড়ুন, বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

 প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার ব্যবহার শিশুদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং সঠিক উচ্চারণ শেখানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রমিত বাংলা শব্দভাণ্ডার, ব্যাকরণ ও সঠিক উচ্চারণ শেখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের প্রমিত ভাষায় কথা বলা ও লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ভবিষ্যতে তাদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। মাতৃভাষায় সঠিক শিক্ষা অন্যান্য বিষয় বোঝার ক্ষেত্রেও শিশুদের জন্য সহজতর করে।পুলিশ সুপার আরও বলেন, পরিবার ও সমাজে আঞ্চলিক ভাষার পাশাপাশি প্রমিত বাংলা চর্চার পরিবেশ তৈরি করা প্রয়োজন। শিশুদের শুদ্ধ ভাষা ব্যবহারে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাথমিক শিক্ষার স্তর থেকেই শিশুদের শুদ্ধ উচ্চারণ, সঠিক বানান, ব্যাকরণ ও প্রমিত ভাষা ব্যবহারে অভ্যস্ত করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত