দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

একসঙ্গে নিখোঁজ চার শিশু, দুই দিন পর মিলল সন্ধান

একসঙ্গে নিখোঁজ চার শিশু

হবিগঞ্জের মাধবপুরে একসঙ্গে নিখোঁজ হওয়া চার শিশুর সন্ধান মিলেছে। সোমবার উপজেলার দেবপুর মদিনা মার্কেট এলাকা থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি চার শিশু। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না। এতে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল পরিবারগুলো।নিখোঁজ চার শিশু হলো—মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে ১১ বছর বয়সী খায়রুল ইসলাম,

আড়ও পড়ুন,রাজশাহীতে যুবলীগের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে, মামলা করছে পুলিশ

 আবুল কাশেমের ছেলে ১০ বছর বয়সী কুদ্দুস মিয়া, সালেহ আহমেদের ছেলে ১০ বছর বয়সী অনিক মিয়া এবং ১২ বছর বয়সী রিপন মিয়া।দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দেবপুর মদিনা মার্কেট এলাকায় চার শিশুর অবস্থানের খবর পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, নিখোঁজ চার শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে নিরাপদে নিজ নিজ পরিবারের কাছে রয়েছে।তবে কীভাবে বা কেন চার শিশু বাড়ি থেকে দূরে গিয়ে দেবপুর মদিনা মার্কেট এলাকায় অবস্থান করছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।চার শিশুকে ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে তাদের পরিবারে।

বিষয় : মিলল সন্ধান চার শিশু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

একসঙ্গে নিখোঁজ চার শিশু, দুই দিন পর মিলল সন্ধান

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে একসঙ্গে নিখোঁজ হওয়া চার শিশুর সন্ধান মিলেছে। সোমবার উপজেলার দেবপুর মদিনা মার্কেট এলাকা থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি চার শিশু। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না। এতে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল পরিবারগুলো।নিখোঁজ চার শিশু হলো—মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে ১১ বছর বয়সী খায়রুল ইসলাম,

আড়ও পড়ুন,রাজশাহীতে যুবলীগের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে, মামলা করছে পুলিশ

 আবুল কাশেমের ছেলে ১০ বছর বয়সী কুদ্দুস মিয়া, সালেহ আহমেদের ছেলে ১০ বছর বয়সী অনিক মিয়া এবং ১২ বছর বয়সী রিপন মিয়া।দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দেবপুর মদিনা মার্কেট এলাকায় চার শিশুর অবস্থানের খবর পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, নিখোঁজ চার শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে নিরাপদে নিজ নিজ পরিবারের কাছে রয়েছে।তবে কীভাবে বা কেন চার শিশু বাড়ি থেকে দূরে গিয়ে দেবপুর মদিনা মার্কেট এলাকায় অবস্থান করছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।চার শিশুকে ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে তাদের পরিবারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x