দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীর ধলপুরে গুলি যুবক নিহত, আহত আরও ১

ধলপুরে গুলি যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।রোববার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল বলে জানা গেছে।এর আগে গুলিবিদ্ধ জাকারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে গুলি লেগেছে।আহত জাকারিয়ার ভাষ্য অনুযায়ী, উত্তর ধলপুর এলাকায় ৬ থেকে ৭ জন হেলমেট পরা ব্যক্তি একটি যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় ছোড়া একটি গুলি এসে তার পায়ে লাগে। 

আরও  পড়ুন, সকালেই মেঘে ঢাকা রাজধানী, দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা 

হামলায় ওই যুবক নিহত হয়েছেন বলেও ধারণা করছেন তিনি।জাকারিয়া আরও জানান, গুলি চালানোর পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।আহত জাকারিয়ার বাড়ি উত্তর ধলপুরের ৫৪/এ নম্বরে। তার বাবার নাম সফর আলী।ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।রাতের এই গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হামলার কারণ এবং নিহত ইমরানকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বিষয় : যুবক নিহত যুবক নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীর ধলপুরে গুলি যুবক নিহত, আহত আরও ১

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।রোববার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল বলে জানা গেছে।এর আগে গুলিবিদ্ধ জাকারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে গুলি লেগেছে।আহত জাকারিয়ার ভাষ্য অনুযায়ী, উত্তর ধলপুর এলাকায় ৬ থেকে ৭ জন হেলমেট পরা ব্যক্তি একটি যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় ছোড়া একটি গুলি এসে তার পায়ে লাগে। 

আরও  পড়ুন, সকালেই মেঘে ঢাকা রাজধানী, দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা 

হামলায় ওই যুবক নিহত হয়েছেন বলেও ধারণা করছেন তিনি।জাকারিয়া আরও জানান, গুলি চালানোর পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।আহত জাকারিয়ার বাড়ি উত্তর ধলপুরের ৫৪/এ নম্বরে। তার বাবার নাম সফর আলী।ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।রাতের এই গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হামলার কারণ এবং নিহত ইমরানকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত