চীনের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু শেষ কোয়ার্টারে দুই গোল হজম করে পুরুষ জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে লাল-সবুজের দল।রোববার চীনের হুলুনবুইর সিটিতে পুল ‘বি’-এর ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশ।প্রথম কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মালয়েশিয়া। ২১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন গুনাসেলান ধীরেশ। এরপর ২৩তম মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন শেলস্টন সিলভেরিয়াস।দুই গোল পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৪তম মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান কমান মোহাম্মদ আবদুল্লাহ। চীনের বিপক্ষে প্রথম ম্যাচেও গোল করেছিলেন তিনি।তৃতীয় কোয়ার্টারে সেই লড়াই আরও জমিয়ে তোলে বাংলাদেশ। ওপেন প্লে থেকে গোল করে দলকে সমতায় ফেরান মেহেদী হাসান।
আড়ও পড়ুন,ইমরানের পাশে ব্রায়ান লারা
ফলে ২-২ সমতায় শেষ হয় তৃতীয় কোয়ার্টার।কিন্তু শেষ কোয়ার্টারে আর নিজেদের ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৯তম মিনিটে গোল করে মালয়েশিয়াকে আবার এগিয়ে দেন সুজাইনি ফাহমি। মাত্র দুই মিনিট পর ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন তিনি।এই জয়ে পুল ‘বি’-তে দুই ম্যাচে দুই জয় নিয়ে শক্ত অবস্থানে রয়েছে মালয়েশিয়া। অন্যদিকে বাংলাদেশ দুই ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তলানির দিকে রয়েছে।মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর বুধবার পুল পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।পরের দুই ম্যাচে জয় পেয়ে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের মূল লক্ষ্য।
বিষয় : দুই গোল মালয়েশিয়ার

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন